Thursday, May 14, 2026

রাজস্থানী উট কলকাতায় এল কী করে!

Date:

Share post:

মাত্র কয়েক ফুট জায়গা। ট্রাকের মধ্যে হাঁটু মুড়ে বসিয়ে রাখা হয়েছিল তাদের। টানা ১২-১৪ দিন ট্রাকের মধ্যে এভাবেই থেকেছে ওরা। যার ফলে কারোর ভেঙে গিয়েছে ঘাড়, কারোর আবার পা জখম হয়েছে। এই ভাবেই রাজস্থান থেকে ট্রাকে চাপিয়ে উট পাচার করা হচ্ছিল। শুক্রবার রাতে ট্রাক-সহ সাতটি উট ধরা পড়ল বারুইপুর থানার পুলিশের হাতে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ১১টি উট ধরা পড়েছিল। চারটি মারা গিয়েছে। যদিও এর মৃত্যু সম্পর্কে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। উট পাচারের খবর বারুইপুর পুলিশকে জানিয়েছিল পশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। সেই মতো শুক্রবার নতুন বাজার এলাকায় নাকা-তল্লাশি শুরু করে পুলিশ। উটবোঝাই ট্রাক আটক করে চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আটক হওয়া ট্রাকটি হরিয়ানার।পুলিশের সন্দেহ শহরতলি সহ কলকাতাতে উট পাচারকারীদের চক্র সক্রিয় হয়েছে।

রাজস্থান থেকে আনা ওই উট কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে পশ্চিমবঙ্গে ঢুকল তাও খতিয়ে দেখা হচ্ছে। বারুইপুর পুলিশের এক কর্তা বলেন, “লকডাউন চলা সত্ত্বেও একের পর এক রাজ্যের সুরক্ষা বলয় পেরিয়ে উট বোঝাই ট্রাক এল তার তদন্ত করা হবে।” এদিকে অসুস্থ উটগুলিকে বারুইপুর থানার অধীনে উত্তরভাগ এলাকার এক আশ্রমের খামারে রাখা হয়েছে।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...