Wednesday, May 13, 2026

বাড়ছে জল্পনা, হাসিনার কাছে কাশ্মীর প্রসঙ্গ টেনে কী বোঝাতে চাইলেন ইমরান

Date:

Share post:

বাড়লো কূটনৈতিক জল্পনা। দ্বিতীয়বার ১৫ মিনিটের ফোনালাপ হলো পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে ইমরান খান কাশ্মীর ইস্যু তুলেছেন। এই বিষয় সম্পর্কে পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গেলেও বাংলাদেশ সংবাদ সংস্থা এ বিষয়ে কিছুই জানায়নি।

পাক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইমরান খান জম্মু ও কাশ্মীরের গুরুতর অবস্থা নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন শেখ হাসিনার কাছে। এছাড়াও সার্ক নিয়েও আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর।

ইমরান খান সার্কের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি ও উন্নয়ন অর্জনের জন্য কাজ করতে পারে। আলোচনায় বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবিলার বিষয়টি হাসিনার কাছে জানতে চান ইমরান। এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা ভাইরাসের বিস্তার রোধে তাঁর সরকারের পদক্ষেপ ইমরান খানকে বিস্তারিতভাবে জানান।

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...