Saturday, May 16, 2026

হাল চাষ নয় লেখাপড়া করুক মেয়েরা, কৃষককে ট্রাক্টর পাঠালেন সোনু

Date:

Share post:

দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর মানবিকতার নজির পেয়েছে সারা দেশ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে সোনু সুদ হয়েছেন তাঁদের পরমাত্মীয়। আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। অন্ধ্র প্রদেশের চিতোর জেলার এক কৃষক পরিবারকে ট্রাক্টর দিলেন বলিউড অভিনেতা। সোনু চান মেয়েরা হাল চাষ ছেড়ে লেখাপড়ায় মন দিক।

লকডাউনের জেরে দিশাহীন অবস্থা চিতোরের বাসিন্দা নাগেশ্বর রাওয়ের। বন্ধ করে দিতে হয় চায়ের দোকান। যেটুকু জমি ছিল তাতেই চাষ করা শুরু করেন। এই কাজে হাত লাগায় তাঁর দুই মেয়ে ভেনালা ও চন্দনা। এই ভিডিও ভাইরাল হতেই আসরে নামেন বলিউড অভিনেতা। টুইট করে তিনি জানান, ” মেয়ারা লেখাপড়া করুক। চাষের কাজে সাহায্য করতে ওদের বাড়িতে দু’টো বলদ পৌঁছে যাবে।” পরে মত বদলে সোনু জানান, বলদ নয় পাঠানো হবে ট্রাক্টর।

নাগেশ্বর রাওয়ের স্ত্রী ললিতা রাও বলেন, “এক ঘণ্টার জন্য ট্রাক্টর ভাড়া ১৫০০ টাকা। ২০ বছরের দোকান বন্ধ হয়ে গিয়েছে। হাতে টাকা নেই। তাই ঠিক করি সবাই মিলে এই কাজ করব। আমাদের দুর্দিনে পাশে দাঁড়ালেন উনি। এই ঋণ শোধ করতে পারব না।”

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...