Wednesday, March 11, 2026

রাজস্থানে বিধায়কদের দলত্যাগ অবৈধ, জানাল বিএসপি

Date:

Share post:

রাজস্থানে দলের ছয় বিধায়ককে চাপ দিয়ে দলবদল করানো হয়েছে। তাঁদের কংগ্রেসে যোগদান অবৈধ। তাঁদের বিএসপি বিধায়ক হিসাবেই গণ্য করতে হবে। বিএসপির কেন্দ্রীয় নেতা সতীশ মিশ্র এই দাবিতে চিঠি পাঠালেন রাজস্থানের রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের কাছে। রাজ্যপাল কলরাজ মিশ্র ও স্পিকার সিপি যোশীকে মায়াবতীর দল জানিয়েছে, বিএসপি বিধায়কদের এই দলবদল অবৈধ। তাঁরা বিএসপিতেই আছেন এবং তাঁরা নিজেদের দলের হুইপ মানতে বাধ্য। প্রসঙ্গত, রাজস্থান বিধানসভায় বিএসপির ছয় বিধায়ক কংগ্রেসে যোগদানের ঘোষণা করে জানিয়েছিলেন তাঁরা মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সমর্থন করবেন।

spot_img

Related articles

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...