Tuesday, June 23, 2026

 দামোদরে তলিয়ে গেল সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা দুর্গাপুরের ৪ কিশোর

Date:

Share post:

ভালো ফলের আশায় শিবের কাছে মানত করেছিল ৪বন্ধু। উচ্চমাধ্যমিকে তাদের ফল ভাল হয়েছে। তাই বন্ধুরা মিলে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল। কিন্তু মন্দিরে পৌঁছানো হল না। তার আগেই  দামোদরের জলে তলিয়ে গেল ৪জন। তারা দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, দামোদরে তলিয়ে যাওয়া প্রত্যেকেরই বয়স ১৮ বছরের আশেপাশে। তাদের নাম সব্যসাচী মুখোপাধ্যায়, রাহুল মান্ডি, শিবু দাস ও সৌরভ মণ্ডল। জানা গিয়েছে, রাহুল, সৌরভ ও শিবু গোপালমাঠের মেঝেডিহি এলাকার বাসিন্দা ও সব্যসাচী গোপালমাঠেরই জগুরবাঁধ প্লটের বাসিন্দা। গত সোমবারও তারা জল ঢেলেছিল। এই সোমবারও বন্ধুরা মিলে জল ঢালার উদ্দেশ্যে রওনা হয়। জানা গিয়েছে, মন্দিরে পৌঁছানোর আগে তারা দামোদরে স্নান করতে নামে। তাদের বাকি বন্ধুরা নদীর পাড়ে ছিল। বন্ধুদের জলে তলিয়ে যেতে দেখে বাকিরা চিৎকার শুরু করে। ওই চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে । জলে নেমে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু ওই চারজনকে উদ্ধার করা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মেলেনি দেহও।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওই চার কিশোরের পরিবারের লোকজন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে অণ্ডাল থানার পুলিশ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...