Sunday, May 17, 2026

রাজ্যের বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, মোদি ঢুকলেনই না রাজনৈতিক পরিবৃত্তে

Date:

Share post:

কোভিড-১৯ টেস্টিংয়ের অত্যাধুনিক মেশিন কোবাসের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের লড়াই তথা মহামারীর তহবিল থেকে শুরু করে আমফানের ত্রাণের টাকা এমনকী রাজ্যের বকেয়া টাকার দাবি জানিয়েছেন। রীতিমতো তথ্য পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, পাওনা টাকা না পেলে লড়াই কঠিন হয়ে যাচ্ছে। যদিও তিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কোনও দাবি-দাওয়ার জবাব দিলেন না, কোনও প্রতিশ্রুতিও দিলেন না। তিনি রইলেন করোনার লড়াই, ভারতের শ্রেষ্ঠত্ব নিয়ে এবং পরামর্শ দিলেন ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকতে। তাহলে মুখ্যমন্ত্রীর দাবির ভবিষ্যৎ কী হবে? দিল্লির ওয়াকিবহাল মহল বলছে, নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীর অফিস থেকে এ নিয়ে কথা হবে রাজ্যের সঙ্গে। আজকের অনুষ্ঠান এই বিষয় নিয়ে কথা বলার জায়গা ছিল না বলেই প্রধানমন্ত্রী কোনও কথা বলেননি। আবার মুখ্যমন্ত্রী জেনে বুঝেই এই প্ল্যাটফর্মে রাজ্যের পাওনার কথা তুলে বঞ্চনার কথা সামনে এনেছেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...