Monday, June 8, 2026

অভিভাবকহীন ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সভাপতি পদে মেয়াদ শেষ সৌরভের

Date:

Share post:

আজ, ২৭ জুলাই সরকারিভাবে শেষ হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ। গতবছর অক্টোবরে তিনি ৬ মাসের জন্য দায়িত্ব পান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। তবে হিসেবে প্রশাসক হিসেবে এখনও কিছু সময় বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন থাকতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ইতিমধ্যেই তিন বছর পূর্ণ মেয়াদের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। শীর্ষ আদালতে যা এখন বিচারাধীন। যেহেতু, আদালত রায় জানায়নি, তাই আইনমাফিক সৌরভ আপাতত তাঁর পদে বহাল থাকছেন। আর সেই আইনের যাঁতাকলে পড়েই পদাধিকারী হিসাবে কোনও বৈঠকে থাকতে পারবেন না সৌরভ। এই সময়কালের মধ্যে বোর্ডের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন ক্রিকেটার তথা আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল।সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একই সঙ্গে মেয়াদ ফুরিয়েছে বিসিসিআই সচিব জয় শাহরও। তিনিও আদালতে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন।

প্রসঙ্গত, সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক পদে ৬ বছরের দীর্ঘ মেয়াদ শেষ হলো সৌরভের। প্রথমে প্রশাসক হিসেবে ৫ বছরেরও বেশি সময় সিএবি-র সভাপতি পদে বহাল ছিলেন সৌরভ। তারও আগে ২০১৪ সালে প্রশাসক হিসেবে সিএবি সচিব পদ দিয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর প্রেসিডেন্ট পদেও অভিষেক হয় তাঁর। এরপর গতবছর অক্টোবরে ৬ মাসের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ। বিসিসিআই অধীনস্থ রাজ্য ক্রিকেট সংস্থা ও বিসিসিআই মিলিয়ে একটানা ৬ বছর প্রশাসকের ভূমিকা পূর্ণ হলো তাঁর।

এবার লোধা কমিটির সুপারিশ অনুযায়ী সৌরভকে বাধ্যতামূলক “কুলিং অফ পিরিয়ড”-এ যেতে হবে। আর এই নিয়মকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। অগাস্ট মাসে এই মামলার শুনানি হওয়ার কথা আছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...