Monday, May 4, 2026

সিংহীর হুঙ্কারে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি ‘ হাল পশুরাজের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

জঙ্গল পরিদর্শন বেরিয়ে হঠাৎই তাদের সঙ্গে দেখা। রাস্তা জুড়ে লড়াইয়ে ব্যস্ত এক সিংহ এবং সিংহী। তাতে থামিয়ে দিতে হলো পর্যটকদের গাড়ি। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জুবিন আশারা এই ভিডিও তুলেছেন। ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে সিংহীর হুঙ্কার। বন্য প্রাণীদের কীর্তিকলাপ টুইটারে প্রকাশ করে ‘ওয়াইল্ড ইন্ডিয়া’ নামের একটি পেজ। ওই পেজে শেয়ার করা হয়েছে ভিডিও। জানা গিয়েছে, গুজরাতের গির অরণ্যে তোলা হয়েছে এই ভিডিও।

ভিডিওতে দেখা গিয়েছে, থাবা দিয়ে সিংহের মুখে আঁচড় দিতে এগিয়েছে বনের রানি। তাদের এই কাণ্ডের জেরে দাঁড়িয়ে পড়েছে তিনটি পর্যটক বোঝাই জিপ। নেটিজেনদের ধারণা, এরা দম্পতি। মজার ছলে কেউ লিখেছেন, মানুষ হোক বা পশু, সর্বত্র ছড়িয়ে আছে দাম্পত্য কলহ। কেউ আবার বলছেন, বউ বলার পরেও নিশ্চয়ই কোনও জিনিস নিয়ে আসতে ভুলে গিয়েছে এই সিংহ। তাই এমন হাল।

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে