Wednesday, May 6, 2026

মন খারাপ কাটাতে দিদির কাছে যেতে চেয়েছিলেন সুশান্ত! প্রকাশ্যে স্ক্রিনশট

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দেড় মাস পেরিয়ে গিয়েছে। প্রয়াত অভিনেতার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে চাইছেন তাঁর পরিবার থেকে অনুরাগীরা। এবার ভাইয়ের সঙ্গে শেষ কথোপকথনের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতার দিদি শ্বেতা।

সুশান্তের দিদি শ্বেতা সিং ভাইয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপের শেষ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন। মৃত্যুর চার দিন আগে দিদির সঙ্গে কথা হয়েছিল সুশান্তের। মন খারাপ কাটাতে বিদেশে দিদির কাছে যেতে চেয়েছিলেন সুশান্ত। দিদিও ভাইয়ের আসার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন। ওই চ্যাটে তা স্পষ্ট দেখা যাচ্ছে।

স্ক্রিনশট পোস্ট করে শ্বেতা লিখেছেন, “অনেক প্রার্থনার পর আমার মা-বাবার জীবনে পুত্র সন্তান এসেছিল ৷ আমি ভাই পেয়েছিলাম৷ বড্ড ফাঁকা লাগছে। সবকিছু শূন্য হয়ে গিয়েছে।” পাশাপাশি ভাইয়ের সঙ্গে কাটানো ছেলেবেলার কথা ওই পোস্টে লিখেছেন শ্বেতা।

Related articles

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...