Thursday, April 30, 2026

৫ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ভাবনায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

স্কুল-কলেজ আপাতত ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকবে। মঙ্গলবার নবান্ন থেকে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, যদি অগাস্টের শেষে সংক্রমণ কমে আসে তাহলে ৫ সেপ্টেম্বরকে টার্গেট করে আমরা এগোব। শিক্ষক দিবস অর্থাৎ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন থেকে চেষ্টা করবো ‘অল্টারনেটিভ ডে’ করে ক্লাস শুরু করার। সব রকম দূরত্ব এবং করোনাবিধি মেনেই। কিন্তু করোনা এখন হাই পিকে রয়েছে। অগাস্টের শেষদিকে কমে এলে তখন এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। নইলে নতুন করে ভাবতে হবে। তবে অগাস্টের শেষে এ নিয়ে সরকার জানিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...