Wednesday, May 20, 2026

সংবাদমাধ্যমের চাপের মুখে গাফিলতি স্বীকার বনগাঁ হাসপাতালের সুপারের

Date:

Share post:

সংবাদমাধ্যমে লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত গাফিলতির কথা স্বীকার করলেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহত। শনিবার রাতে অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে মৃত্যু হয় বনগাঁ বাসিন্দা মাধবনারায়ণ দত্তের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বনগাঁ হাসপাতাল থেকে অন্যত্র রেফার করার পরে অ্যাম্বুলেন্সের তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেননি। এরপর তাঁর মৃত্যু হয়। সেই ভিডিও ফুটেজ সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়। সোমবার, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় ঘটনার তদন্তের জন্য তিনজনের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য দফতরের থেকে তিনজনের একটি প্রতিনিধিদল বনগাঁ মহকুমা হাসপাতালে যায়। তারা ঘটনা স্থাল ঘুরে দেখেন। হাসপালের কর্মী ও হাসপাল সুপারের সঙ্গে ঘটনার বিষয়ে দীর্ঘক্ষণ কথা বলেন।

এরপরে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হয়ে শংকরপ্রসাদ মাহত বলেন, ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স চালক উপস্থিত ছিলেন। তিনি নিজে ওই রোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি বা হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ এই মন্তব্য করেন হাসপাতালের সুপার।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...