Wednesday, May 20, 2026

বিএসপির বিধায়ক চুরির জন্য গেহলটকে উচিত শিক্ষা দেব, হুঁশিয়ারি মায়াবতীর

Date:

Share post:

বিএসপির ছয় বিধায়ককে চুরি করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে এই বিধায়কদের বিএসপি ভাঙিয়ে কংগ্রেসে যোগদান করানো হয়েছে। এই চুরির বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। এবার আদালতেই এর ফয়সালা হবে। মঙ্গলবার ঠিক এইভাবেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিএসপি নেত্রী মায়াবতী। শুধু গেহলটই নন, কংগ্রেস হাইকমান্ডকেও তীব্র শ্লেষে বিঁধেছেন মায়াবতী। বলেছেন, রাজস্থানে গেহলট কী করছেন সব জানে কংগ্রেস হাইকমান্ড। তা সত্ত্বেও তারা চুপ করে থেকে বেআইনি দল ভাঙানোর কাজকে মদত দিচ্ছে। সুপ্রিম কোর্টে আমরা আবেদন জানাব যাতে বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগ দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়। একইসঙ্গে মায়াবতী জানান, রাজস্থান বিধানসভার আস্থা ভোটে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দলের ছয় বিধায়ককে হুইপ দেওয়া হয়েছে।

এদিকে রাজস্থান হাইকোর্টে করা এক মামলায় রাজ্যের এক বিজেপি নেতা দাবি জানিয়েছেন, দলবদল করা ছয় বিএসপি বিধায়কের সদস্যপদ খারিজ করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে এই মামলাটিতে যুক্ত হতে চেয়ে আবেদন করেছে বিএসপি। এই প্রসঙ্গে বিজেপির সঙ্গে বিএসপির সখ্যের অভিযোগ উঠলেও তা উড়িয়ে দিয়েছেন মায়াবতী। তিনি বলেছেন, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতেই আমরা রাজস্থানে সরকার গঠনের সময় কংগ্রেসকে সমর্থন করেছিলাম। আর ওরা আমাদের দল ভাঙিয়ে তার এই প্রতিদান দিল? এবার গেহলটকে আমরা উচিত শিক্ষা দেব।

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...