Tuesday, June 9, 2026

দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দুর্নীতি করলে ছাড় নেই রাজা- উজিরেরও। সে তিনি যত ক্ষমতাশালী হোন না কেন! আর সেই দৃষ্টান্ত দেখা হেল মালয়েশিয়ায়। দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ২১ কোটি রিঙ্গিত জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার এই রায় ঘোষণা করেন কুয়ালালামপুর হাই কোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি।

জাতীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সেদেশে ক্ষমতায় ছিলেন। এর আগে নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ আদালতে প্রমাণিত হয়। তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের ফৌজদারী অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী, ওয়ানএমডিবি প্রকল্পের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থাৎ ১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ তৎকালীন প্রধানমন্ত্রী রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...