Sunday, June 28, 2026

এই না হলে শহিদদের শ্রদ্ধা

Date:

Share post:

কারগিলের যুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছেন ছেলে মাত্র ২১ বছর বয়সে। দেশের সেই বীর সন্তানের মাকে কিন্তু বেঁচে থাকার জন্য এখনও লড়ে যেতে হচ্ছে । বয়স ৮০ পেরিয়েছে । তবু এই বয়সে অশক্ত শরীরে পেটের ভাত জোগাতে করে চলেছেন দিনমজুরের কাজ। বর্তমানে ১০০ দিনের কাজ করে পাওয়া টাকাই বেঁচে থাকার সম্বল অশীতিপর বৃদ্ধার।

সম্প্রতি কারগিল দিবসে দেশের বীর সেনানিদের কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব। তবে এ সব কোনও প্রভাব পড়েনি পাঞ্জাবের জাগির কৌরের জীবনে। তাঁর ছেলে নাইক নির্মল সিং জীবন বলিদান দিয়েছেন কারগিলের যুদ্ধে। তার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় জাগিরের স্বামী ও আর এক ছেলের। শহিদের বিধবা স্ত্রী ফের বিয়ে করেছেন। কিন্তু তিন ছেলের কারও ঘরেই জায়গা পাননি এই বৃদ্ধা। ফলে এই বয়সে এসে সম্পূর্ণ একা অশিতীপর বৃ্দ্ধা।
এখন মানসা জেলার কুসলা গ্রামে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে দিনমজুর হিসেবে কাজ করছেন তিনি । জানা গিয়েছে, কারগিলের যুদ্ধের পর শহিদ পরিবারের যে যে পরিষেবা পাওয়া উচিত, সবই পেয়েছে নির্মলের পরিবার। কিন্তু পরিবারের ঝামেলায় জাগিরের দুর্দশা কাটেনি। তাঁর দু বেলা দু মুঠো অন্ন জোগানের জন্য এগিয়ে আসেনি কোনও ছেলে।
কুশলার সরপঞ্জ মনজিত্‍‌ সিং তথা সমাজকর্মী আরডিএস সিধু জানিয়েছেন, MGNREGS থেকে পারিশ্রমিক দিয়ে ও আর যেখান থেকে যথাসম্ভব ওই বৃদ্ধাকে সাহায্য করছে গ্রাম পঞ্চায়েত ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তথ্য বলছে, জাগিরের ছেলে নির্মল ১৫ শিখ লাইট ইনফ্যান্ট্রিতে ছিলেন। কারগিলের যুদ্ধের সময় দেশের জন্য লড়াইয়ের তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই থমকে গিয়েছে বৃদ্ধার জীবনের গতি। তার এই দুর্দশার ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র । সত্যিই তো, এই না হলে শহিদের প্রতি শ্রদ্ধা!

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...