Tuesday, February 24, 2026

সম্পূর্ণ লকডাউনে সকাল থেকেই আঁটোসাঁটো নজরদারি শহর ও শহরতলিতে

Date:

Share post:

ফের সম্পূর্ণ লকডাউনে সকাল থেকেই আঁটোসাঁটো নজরদারি শহর ও শহরতলি জুড়ে। বিনা প্রয়োজনে গাড়ি কিংবা বাইক নিয়ে বেরোলে নিস্তার নেই। চলছে ধরপাকড়। ডানলপ মোড় থেকে ব্যারাকপুর , মধ্যমগ্রাম থেকে চিড়িয়ামোড়— সর্বত্রই নাকা তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এখনও পর্যন্ত লকডাউনের আইন অমান্য করার জন্য ২৩৫ জন গ্রেফতার হয়েছেন। সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় চলছে পুলিশের কড়া নজরদারি। মূল রাস্তায় ব্যারিকেড তৈরি করে চলছে যান নিয়ন্ত্রণ। পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথিও। বিনা প্রয়োজনে বের হলে ফেরত পাঠানো হচ্ছে।যারা পথে বেরিয়েছেন তাদের সামান্য শিথিলতা দেখলেই করোনা-বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে পুলিশ । রাত ১০টা পর্যন্ত কড়া নজরদারি চলবে কলকাতার বিভিন্ন এলাকায়।
সব এলাকাতেই এ দিন রাস্তাঘাট শুনশান। একমাত্র জরুরি পরিষেবায় ছাড় রয়েছে সার্বিক লকডাউনে। সরকারি গাড়িও জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে। এতটাই কড়া নজরদারির আওতায় রয়েছে কলকাতা ও শহরতলি।
কোভিডের সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে গোটা রাজ্য স্তব্ধ রাখাটাই লক্ষ্য ছিল নবান্নের। ছাড় আছে একমাত্র জরুরি পরিষেবায় । বাকি সবকিছুই আছে বন্ধ। চলে নি যানবাহন। বন্ধ রাখা হয়েছে সরকারি, বেসরকারি অফিস। ঝাঁপ বন্ধ আছে সব দোকান-বাজারের। ওড়েনি আন্তঃরাজ্য বিমানও। সবমিলিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে, এই লকডাউনে কোনওভাবেই শিথিলতা দেখাতে রাজি নয় পুলিশ-প্রশাসন ।

spot_img

Related articles

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...