Tuesday, June 23, 2026

মহামারিকালে মডেল অ্যাডামাস, পথ দেখাচ্ছেন শমিত রায়

Date:

Share post:

মহামারি আবহে জেরবার সারা বিশ্ব। মারণ ভাইরাসের কোপ পড়েছে পঠনপাঠনেও। কিন্তু এই পরিস্থিতিতে কার্যত মডেল হয়ে উঠেছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেয়েছে অ্যাডামাস। তবে শুধু শিক্ষা ক্ষেত্রে নয়। মানবিকতার ক্ষেত্রেও নজির সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক শমিত রায়।

মহামারির জেরে ১৫ মার্চ ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাতে বন্ধ হয়নি পঠন-পাঠন। লাগাতার চলছে অনলাইন ক্লাস। পাশাপাশি মহামারি যুদ্ধেও শামিল হয় এই বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ১০০০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থাও করা হয়।

রাশিয়ার লমনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি এবং ভাইটাস বেরিং কামচাটকা স্টেট ইউনিভার্সিটি, ইউকে – র বাথ স্পা ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ার পেট্রা ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি, ইতালির ইউনিভার্সিটি অফ জেনোয়া, ইউক্রেনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফার্মেসি এবং ন্যাশনাল ইকোনোমিক ইউনিভার্সিটি, বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পোল্যান্ডের জেসজো ইউনিভার্সিটি অফ টেকনোলজি, মঙ্গলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশন বেলজিয়ামের ইউরোপিয়ান ইউনিয়নস হিউম্যান রাইটস উইদাউট ফ্রন্টিয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেছে।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...