Tuesday, May 12, 2026

সংস্কৃতে ট্যুইট করে রাফালকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

সংস্কৃত ভাষায় ট্যুইট করে ভারতের মাটিতে রাফাল জেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “দেশে নয়া দিগন্ত খুলে দিল রাফাল জেট।”

রাফালের প্রথম ব্যাচের ৫টি বিমান বুধবার বিকেলে আম্বালার মাটিতে অবতরণ করার পর তাদের স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘রাফাল জেট ভারতের মাটি স্পর্শ করার পর দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা হল।’

বুধবার রাফালের ৫টি বিমান আম্বালা এয়ারবেসে অবতরণ করার পরেই তাদের স্বাগত জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। রাফালের ভারতে অবতরণের একটি ভিডিও পোস্টও করেছেন। আর সংস্কৃত ভাষায় স্বাগতম জানিয়েছেন অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলিকে।
প্রধানমন্ত্রীর ট্যুইটটির বাংলা অনুবাদ এই রকম, ‘দেশকে সুরক্ষার থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। দেশকে রক্ষাই সেরা যজ্ঞ। সম্মানের সঙ্গে আকাশ ছোঁও। স্বাগতম।’
বুধবার বিকেলে হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে বিমানগুলি। আম্বালাতেই আপাতত থাকবে রাফাল স্কোয়াড্রন। সোমবার ফ্রান্সের মেরিগন্যাক এয়ারবেস থেকে রাফালের ৫টি বিমান নিয়ে রওনা দেন ভারতীয় পাইলটরা। ৫টি জেটের মধ্যে ৩টি এক আসনবিশিষ্ট ও ২টি দুই আসনের।
৭০০০ কিলোমিটার পেরিয়ে বুধবার সে গুলি ভারতে পৌঁছায়। এর মধ্যে মাঝ-আকাশেই জ্বালানি ভরিয়েছে বিমানগুলি। একবারই থেমেছে সংযুক্ত আরব আমিরশাহীতে।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...