Tuesday, May 12, 2026

রাজ্য GST-র পাওনা পাবে না, কেন্দ্রীয় সিদ্ধান্ত

Date:

Share post:

কেন্দ্রের কাছ থেকে শুধু GST-র ক্ষতিপূরণ বাবদ-ই বাংলার পাওনা ৩০০০ কোটি টাকা। দফায় দফায় কেন্দ্রের কাছে পাওনা এই টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েই চলেছে রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় সরকার নীরব৷

এদিকে ২৯ জুলাইয়ের ‘দ্য হিন্দু’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, “গতকাল, ২৮ জুলাই, অর্থ মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে সদস্যদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থসচিব জানিয়ে দিয়েছেন, GST বাবদ রাজ্যগুলির পাওনা ক্ষতিপূরণের টাকা অদূর ভবিষ্যতেও কেন্দ্রীয় সরকার দিতে পারবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক সংক্রমণজনিত পরিস্থিতিতে আর্থিক সংকট৷ তাঁর বক্তব্য, মহামারি পরিস্থিতিতে GST আদায় গত বছরের তুলনায় অনেক কম হয়েছে। প্রসঙ্গত, GST ক্ষতিপূরণ বাবদ শুধু পশ্চিমবঙ্গই কেন্দ্রের কাছে ৩০০০ কোটি টাকা পাবে।অন্যদিকে বিজেপি সাংসদ সুব্রহ্মনিয়ম স্বামী বলেছেন, গত ৪-৫ বছর ধরেই দেশের আর্থিক অবস্থা নিম্নগামী। মহামারি তা আরও ভয়াবহ করে তুলেছে।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...