Thursday, May 14, 2026

সোমেন মিত্রর চেয়ারে সম্ভবত প্রদীপ ভট্টাচার্যই বসতে চলেছেন  

Date:

Share post:

কে হবেন পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি? সোমেন মিত্রর ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন কে? এই মুহূর্তে চার-পাঁচজন নেতার নাম ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। তবে প্রদেশ সূত্রে খবর রাজ্যে দলের দায়িত্ব নেবেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তিনি আপাতত দলের সহ-সভাপতি। তিনিই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেবেন। সভাপতি হিসাবে প্রদেশের অন্দরমহলে উঠে এসেছে আরও দু’জনের নাম। একটি নাম অবশ্যই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর লোকসভায় বিরোধী দলনেতা, গুরুদায়িত্ব। সেই কারণে প্রদেশ সভাপতির মতো চব্বিশ ঘন্টার গুরুদায়িত্ব সম্ভবত তিনি গ্রহণ করবেন না। তাছাড়া ২০১৮-য় সোমেন দায়িত্ব নেওয়ার আগে অধীরই দায়িত্বে ছিলেন। রাজ্য কংগ্রেসে জোয়ার আসার সম্ভাবনার কথা অনেকে ভেবেছিলেন অধীর জমানায়। কিন্তু বাস্তবে তা হয়নি। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নামও এসেছে। কিন্তু মৃদুভাবে। সব মহলকে নিয়ে চলার মানসিকতা তাঁর নেই বলে অনেকের বক্তব্য। ফলে স্বল্পবাক প্রাক্তন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যই সম্ভবত বিধানভবনে সোমেনের চেয়ারে বসছেন। আগামী সপ্তাহতেই সম্ভবত ঘোষণা।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...