Sunday, March 22, 2026

সুশান্তর মৃত্যুর তদন্তে বাধা মুম্বই পুলিশের! বিহারের অ্যাডভোকেট জেনারেলের অভিযোগে চাঞ্চল্য

Date:

Share post:

মুম্বই নয়, কেন বিহার পুলিশের কাছে সুশান্ত সিং রাজপুতের বাবা অভিযোগ করেছিলেন তার প্রমাণ এবার হাতে না হাতে মিলছে। সুশান্তর মৃত্যু তদন্তে নামার পর বিহার পুলিশকে সাহায্য করছে না মুম্বই পুলিশ। এই অভিযোগ বিহারের অ্যাডভোকেট জেনারেল ললিত কিশোরের। ইতিমধ্যে তদন্তে নেমে বোঝা গিয়েছে বান্ধবী রিয়া চক্রবর্তীকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। বিহার পুলিশ তাকে হেফাজতে চাওয়ার কারণে সে সুপ্রিম কোর্টে গিয়েছে। কিন্তু তাকে মুম্বইয়ে পাওয়া যাচ্ছে না। মুম্বই পুলিশকে বারবার অনুরোধ করা সত্ত্বেও খোঁজ মেলেনি তার। এদিকে সুশান্তর সঙ্গে ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্ট এবং মৃত্যুর পরের দিন ১৫ কোটি টাকা সেই অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়ায় সন্দেহ আরও প্রবল হয়েছে। রিয়া আর তার ভাইয়ের নামে দুটি কোম্পানি খুলেছিল সুশান্ত। উদ্দেশ্য ছিল বেশ কিছু কাজ করা। এই কারণে টাকাও দেওয়া হয়। কিন্তু সেই টাকার কোনও হিসাব নেই।

অন্যদিকে মুম্বই পুলিশের দাবি ছিল, মৃত্যুর আগের দিন রাতে সুশান্ত পার্টি করেছিল। কিন্তু সুশান্তর এক ঘনিষ্ঠ বন্ধু বিহার পুলিশকে জানিয়েছেন, পার্টি তো দূরের কথা, ১৩ ও ১৪ জুন রাতে সুশান্ত ফ্ল্যাট থেকে বের হয়নি। ডিনার বাড়িতে খেয়ে শুয়ে পড়েছিল। তাহলে একথা রটানোর অর্থ কী? উত্তর খুঁজছে পুলিশ। ঘটনা যেদিকে এগোচ্ছে, তাতে সুশান্তর বান্ধবী রিয়া আর তার ভাইয়ের উপর সন্দেহ ক্রমশ বাড়ছে।

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...