Sunday, April 12, 2026

লাল-হলুদ জার্সিতে শুধুমাত্র আই লিগ খেলতে নারাজ ইরানিয়ান স্ট্রাইকার ওমিদ !

Date:

Share post:

কোন লিগে খেলবে দল সেবিষয়ে এখনও নিশ্চিত নয় লাল-হলুদ শিবির । যদিও ২০১৯-২০ মরশুম শেষ হতেই একঝাঁক ফুটবলারকে আগামী মরশুমের জন্য চুক্তিবদ্ধ করেছে ইস্টবেঙ্গল।
কিন্তু লাল-হলুদ যদি শুধুমাত্র আই লিগ খেলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে অনিশ্চিত
হয়ে পড়বেন
ভারতীয় বংশোদ্ভূত ইরানিয়ান স্ট্রাইকার ওমিদ সিং।
বিদেশি এই ফুটবলার শুধুমাত্র আই লিগ খেলতে রাজি নন। সেকথা এজেন্ট মারফত তিনি জানিয়েও দিয়েছেন। অবশ্য
আগামী ৩১ অগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন ওমিদ। ইস্টবেঙ্গল কোন টুর্নামেন্ট খেলবে তা জেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই ফুটবলার। তবে ওমিদ আই লিগে না খেলতে চাইলেও ভারতীয় ব্রিগেডকে নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না ইস্টবেঙ্গলকে। কেভিন লোবো, মহম্মদ রফিকের মতো প্রাক্তনীরা ফের চুক্তিবদ্ধ হয়েছেন লাল-হলুদের সঙ্গে। ফলে দল যে লিগেই খেলুক না কেন, তাঁদের কোনও অসুবিধে হবে না বলে লাল-হলুদ কর্তাদের আশ্বস্ত করেছেন লোবো, রফিকরা।

Related articles

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...