Saturday, June 6, 2026

বাঃ সোনু বাঃ, তোমার তুলনা খোঁজা অসম্ভব…

Date:

Share post:

তিনি কী ভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। অতিমারির সময়ে একের পর এক মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে । তিনি অভিনেতা সোনু সুদ। সত্যিই তাঁর তুলনা খোঁজা অসম্ভব। এবার ৩০ জুলাই নিজের জন্মদিনে বড় উদ্যোগ নিলেন অভিনেতা সোনু সুদ।

নিজের জন্মদিনে পরিযায়ী শ্রমিকদের জন্য ৩ লক্ষ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিলেন সোনু সুদ।  লকডাউনে যাঁরা কাজ হারিয়েছেন তাঁদের জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। আর একথা নিজেই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন।

তিনি লেখেন, “আমার জন্মদিনে একটা ছোট্ট উদ্যোগ, আমার তরফে ৩ লক্ষ চাকরির সুযোগের চেষ্টা প্রবাসী Pravasirojgar.com এখান থেকে পিএফ, ইএসআই সহযোগে কাজের সুযোগ পাওয়া যাবে। আমাকে সাহায্য করার জন্য  AEPC, CITI, Trident, Quesscorp, Amazon, Sodex, Urban Co কে ধন্যবাদ। এনাকা আমাকে সাহায্য করেছেন ” শ্রমিকদের কাজের সুযোগ তৈরির জন্যই সম্প্রতি প্রবাসী রোজগার ডট কম অ্যাপটি এনেছেন সোনু সুদ।

জানা গিয়েছে, সারা দেশে প্রায় ৫০০টি কোম্পানি এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে। শ্রমিকরা যাতে সহজেই যোগাযোহ করতে পারেন, তার জন্য একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন সোনু সুদ।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...