Monday, June 8, 2026

দুর্নীতির মামলায় জয়া জেটলির কারাদণ্ড স্থগিত হাইকোর্টে

Date:

Share post:

আপাতত স্বস্তি পেলেন সমতা পার্টির প্রাক্তন প্রধান জয়া জেটলি। প্রায় দু’দশক আগের দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে জয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত৷ ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন জয়া। দিল্লি হাইকোর্ট আপাতত ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে। সেইসঙ্গে জয়া জেটলির আবেদনের প্রেক্ষিতে CBI-এর বক্তব্যও জানতে চেয়েছে আদালত।জয়া ছাড়াও দলের প্রাক্তন নেতা গোপাল পাচেরওয়াল এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস পি মুরগাইকে ৪ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল CBI আদালত। দোষী সাব্যস্ত হওয়া ৩ জনকেই এক লক্ষ টাকা করে জরিমানাও করেন CBI আদালতের বিচারক বীরেন্দ্র ভাট। থার্মাল ইমেজার কেনার বরাত নিয়ে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে এই ৩ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০০১ সালে তেহেলকা নিউজ পোর্টালের হাত ধরে ‘অপারেশন ওয়েস্টেন্ড’ নামে একটি স্টিং অপারেশন হয়েছিল। গোপন ক্যামেরা নিয়ে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর ঘনিষ্ঠদের কাছে গিয়েছিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। ফুটেজে জয়া জেটলিকে ২ লক্ষ টাকা এবং মুরগাইকে ২০ হাজার টাকা ঘুষ নিতে দেখা গিয়েছিল।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...