Monday, April 27, 2026

মহামারির দৌলতে ৩৩ বছর পর মাধ্যমিকের গন্ডি টপকালেন ৫১ বছরের তরুণ!

Date:

Share post:

মহামারির প্রভাব বিশ্বের সর্বত্র, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। অধিকাংশ দেশে বন্ধ স্কুল-কলেজ। ক্লাস চলছে অনলাইনে। তবে কোভিড এসেছিল বলেই তো ৩৩ বছর ধরে চেষ্টার পর শেষ পর্যন্ত দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন ৫১ বছর বয়সী হায়দরাবাদের মহম্মদ নূরউদ্দিন । গত ৩৩ বছর ধরে তিনি এসএসসি পরীক্ষা পাস করার চেষ্টা করছিলেন কিন্তু বারবার আটকে যেতেন ইংরাজিতে। নিজেই জানিয়েছেন, তাঁকে এই বিদেশি ভাষাটি পড়ানোর মতো কেউ ছিল না। কোভিড মহামারির জেরে অবশেষে সেই ইংরাজিরও বাধা কেটেছে, এবং পূরণ হয়েছে নূরউদ্দিনের দশম শ্রেণি পাসের মনোবাঞ্ছা।
আসলে, এই বছর মহামারির জন্য তেলেঙ্গানা সরকার দশম শ্রেনির পরীক্ষা নিতে পারেনি। পরীক্ষা ছাড়াই দশম শ্রেণির সব ছাত্রকে পাস করানো হয়েছে। আর তাতেই ৩৩ বছর পর কেল্লা ফতে।একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, কারোর কাছে টিউশনি নেওয়ার সুযোগ না হলেও তাঁর ভাই ও বোন তাঁকে পড়াশোনা সাধ্য মতো সাহায্য করেছে। তবে এটাও সবাই মেনে নিচ্ছেন যে তিনি কিন্তু হাল ছাড়েননি।
নূরউদ্দিন জানিয়েছেন, একটি নিরাপত্তারক্ষীর কাজের জন্য তাঁর কাছ থেকে দশম শ্রেনীর ফলাফল চাওয়া হয়েছিল। যদিও ১৯৮৯ সাল থেকে সেই চাকরিই করছেন চার সন্তানের বাবা নূরউদ্দিন।
তিনি জানেন, সরকার সবাইকে পরীক্ষা ছাড়া পাস করিয়ে দিয়েছে বলেই তিনি এই বছর এতদিনের বাধা টপকাতে পেরেছেন। তবে এই সুযোগটা তিনি কাজে লাগাতে চান । তিনি আরও পড়াশোনা করতে চান। সেই ইচ্ছা নিয়েই নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে দিয়েছেন ৫১ বছরের তরুণ ছাত্রটি ।

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...