Saturday, June 27, 2026

তৃণমূলের লড়াইয়ের রূপরেখা তৈরি হল কোর কমিটির বৈঠকে: পার্থ

Date:

Share post:

আগামী দিনের লড়াইয়ের রূপরেখা তৈরি হল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সুব্রত বক্সির নেতৃত্বে অত্যন্ত সৃজনশীলভাবে ভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এ দিনের বৈঠকে ৪ জন ছাড়া বাকি সব সদস্যরা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের একজন নেতা আসতে পারেননি। আসতে পারেননি হোম আইসোলেশনে থাকা নেতাও। এঁদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে নেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী দিনে রাজ্যের রাজনৈতিক লড়াইয়ে দল কোন পথে এগোবে- তার রূপরেখা ঠিক হয় শুক্রবারের বৈঠকে। একই সঙ্গে ব্লক স্তরে সংগঠনের বেশ কিছু পরিবর্তন, পরিমার্জন করা হবে- সে বিষয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, তৃণমূলের সব স্তরের সঙ্গেই সমন্বয় রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে সামনে রেখে এগিয়ে চলবে তৃণমূল কংগ্রেস।

সুব্রত বক্সি জানিয়েছেন, আগামী দিনে তৃণমূলের যে রাজ্য কমিটি গঠন করা হয়েছে, তার সব সদস্যকে নিয়ে বৃহত্তর বৈঠক করা হবে।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...