Tuesday, June 2, 2026

৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা

Date:

Share post:

৩১ অগাস্ট পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা বন্ধ থাকছে। শুক্রবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই বিষয়টি জানিয়েছে। এদিন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ৩১ অগাস্ট পর্যন্ত নামতে পারবে না কোনোও যাত্রীবাহী বিমান। তবে আগের মতোই কার্গো বিমান ও স্পেশাল বিমান চলাচল করবে।

এছাড়াও বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে বিশেষ কয়েকটি রুটে উড়ান যেতে পারে। উল্লেখ্য, এর আগে গত মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, জুলাই মাসের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে। তবে সবটাই নির্ভর করবে অতিমারির পরিস্থিতির ওপর। যদিও পরে ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের কথা ঘোষণা করা হয়। কিন্তু পরিস্থিতির দিকে নজর রেখে তা বাড়িয়ে ৩১ অগাস্ট করা হল।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...