Tuesday, June 23, 2026

বনগাঁ কাণ্ডে কাঠগড়ায় হাসপাতাল

Date:

Share post:

‘বনগাঁ অ্যাম্বুল্যান্স কাণ্ডে গাফিলতি হাসপাতালের’, স্বাস্থ্য দফতরের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হল। যদিও চূড়ান্ত রিপোর্টের পরই ব্যবস্থা নেবে স্বাস্থ্য দফতর । দুদিন আগেই গাফিলতির কথা বকলমে স্বীকার করে নিয়েছিলেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহত।
ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে মৃত্যু হয় বনগাঁর বাসিন্দা মাধবনারায়ণ দত্তের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল , বনগাঁ হাসপাতাল থেকে অন্যত্র রেফার করার পরে অ্যাম্বুলেন্সের তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেননি। এরপর তাঁর মৃত্যু হয়।
সেই মতো মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য দফতর থেকে তিনজনের একটি প্রতিনিধিদল বনগাঁ মহকুমা হাসপাতালে যান। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। হাসপালের কর্মী ও হাসপাতাল সুপারের সঙ্গে ঘটনার বিষয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর আজ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর যে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে , তাতে পুরো ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে ।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...