Tuesday, June 23, 2026

মৃত কর্মীদের বাড়িতে যাওয়ার পথে সায়ন্তনকে রাস্তাতেই আটকাল পুলিশ

Date:

Share post:

মেদিনীপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে পাঁশকুড়াতেই আটকে দেওয়া হলো বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসুকে। পুলিশের দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, তাই তাঁকে যেতে দেওয়া যাবে না। পাল্টা সায়ন্তনের প্রশ্ন, রামনগর যাব। তার সঙ্গে পাঁশকুড়ার ১৪৪ ধারা থাকার সম্পর্ক কী? আমি তো এখানে থাকছি না! সায়ন্তনের দাবি, কখনও পুলিশ বলেছে ১৪৪ ধারা, কখনও বলেছে আমি গেলে উত্তেজনা বাড়বে, সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি হবে, লোকের মধ্যে আশান্তি তৈরি হবে, ইত্যাদি। আসলে রাজ্যে তানাশাহি রাজ চলছে, গণতন্ত্র প্রহসনে পরিণত হয়েছে। মানুষ জবাব দেবেন। তৃণমূল কংগ্রেস বলেছে, করোনার কারণে মহামারি আইন লাগু রয়েছে। পুলিশ সেই আইন কীভাবে প্রয়োগ করবে, তা তাদের বিষয়। তবে পূর্ব মেদিনীপুরে কোনও অস্তিত্ব নেই বিজেপির। তারপরেও ওখানে যাওয়ার অর্থই হলো উত্তেজনা তৈরি করা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...