Sunday, May 17, 2026

কলকাতায় চলছে র‍্যানডম অ্যান্টিজেন টেস্ট, রিপোর্ট মিলছে মাত্র ৩০ মিনিটে!

Date:

Share post:

যেমন কথা তেমন কাজ। করোনা মোকাবিলায় কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহামারির শুরু থেকেই রাস্তায় নেমে বুক চিতিয়ে লড়াই করছেন তিনি। এবার আরও ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা গেল তাঁকে।

এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কোভিড টেস্টের সংখ্যা বাড়বে। বাস্তবে হলও তাই। গতকাল বৃহস্পতিবার চেতলা ও হাতিবাগান এলাকায় মোট ২০০ জনের করোনা টেস্ট হয়েছে। সেই ধারা বজায় রেখে আজ, শুক্রবার ৩ নম্বর বোরোতে র‍্যানডম অ্যান্টিজেন টেস্ট হল। অ্যান্টিজেন পরীক্ষার অর্থ র‍্যাপিড রেন্ডম রেসপন্স । যাঁদের কোভিড পজিটিভ নেই, এমনকি উপসর্গও নেই, তাঁদের জন্য এই পরীক্ষা।

শুধু লোক দেখানো টেস্ট নয়, একেবারে হাতেনাতে ফল। কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৫০ জনের শরীর থেকে লালারসের নমুনা সংগ্রহ করে মাত্র আধ ঘণ্টার মধ্যে জানিয়ে দেওয়া হল রিপোর্ট। এদিন ফুলবাগান থানার পুলিশ বেলা ১২টায় একটি বিশেষ গাড়ি করে মানুষজনকে স্বাস্থকেন্দ্রে নিয়ে আসে। সকলেই ফুলবাগান বাজারের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। এবং প্রত্যেকেরই এদিন র‍্যানডম অ্যান্টিজেন টেস্ট হল। আগামীদিনে শহরের সর্বত্র এই টেস্ট ছড়িয়ে দেওয়া হবে বলে দাবি করেছে কলকাতা পুরসভা।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...