Thursday, June 11, 2026

ফের রেফার-চক্রে মৃত্যু: অক্সিজেনের জন্য ঘুরতে হল আটটি হাসপাতাল!

Date:

Share post:

ফের রেফার চক্রে পড়ে মৃত্যুর অভিযোগ রোগিনীর। ভাইরাস আক্রান্ত নন। রিপোর্ট এসেছিল নেগেটিভ। তবু শ্বাসকষ্টের জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে কলকাতার মোট আটটি হাসপাতালে ৯ ঘণ্টা ঘুরেও মিলল না অক্সিজেন। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন বাঘাযতীনের বাসিন্দা পিয়ালি সরকার। পরিবারের অভিযোগ, পিয়ালির কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেও প্রবল শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকলেও তা মেলেনি। সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও ফোনে আরও বেশ কয়েকটি নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি বেড। রাত আটটা থেকে ঘুরে ভোর পাঁচটায় যখন বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩৫ বছরের পিয়ালিকে, তখনও তিনি শ্বাসকষ্টে ছটফট করছেন। অভিযোগ, হাসপাতালে অক্সিজেন দেওয়া শুরু হলেও মিনিট কুড়ি পরেই কর্তৃপক্ষ জানায়, রোগী ভর্তি হবে না। বাঘাযতীন হাসপাতাল থেকে গেট পর্যন্ত হেঁটে অ্যাম্বুলেন্সে উঠতে গিয়েই মৃত্যু হয় পিয়ালি সরকারের। তাঁর ৬ বছরের একটি ছেলে রয়েছে।

বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন ওই মহিলা। ভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। পরিবার জানান, বাঘাযতীন হাসপাতালেরই এক চিকিৎসক তাঁকে কোথাও ভর্তি করে অক্সিজেন দেওয়ার কথা বলেন। শুক্রবার রাত আটটায় তাঁকে নিয়ে তাঁর স্বামী-সহ পরিবারের সদস্যরা গাড়ি করে হাসপাতালে রওনা দেন। কিন্তু রেফার চক্রে পড়ে প্রাণ হারান তিনি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...