Sunday, May 10, 2026

ঈদের সকালে স্বাধীনতা দিবস পালন সাবেক ছিটমহলে

Date:

Share post:

ভারতের স্বাধীনতা এসেছিল ১৯৪৭ সালের ১৫ অগাস্ট। কিন্তু কোচবিহারে স্বাধীনতা দিবস পালিত হয় দুবার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ, ২০১৫ সালের পয়লা অগাস্ট মধ্যরাতে কোচবিহারের ৫১ টি ভূখণ্ড যুক্ত হয় ভারতের সঙ্গে। ছিটমহল বিনিময়ের পরে ২০১৫ সালের পয়লা অগাস্ট মধ্যরাতে সেখানে পতাকা উত্তোলন করে প্রথম স্বাধীনতার সাধ পেয়েছিলেন ১১ হাজার ৯৩৩ জন বাসিন্দা।তারপর থেকে প্রতি বছর এইদিন সাবেক ছিটমহলগুলোতে পতাকা উত্তোলিত হয় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য।

কোচবিহারের সীমান্ত লাগোয়া ছিটমহল বিনিময় হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে। ভারতের মধ্যে থাকা বাংলাদেশ ভূখণ্ড এবং বাংলাদেশের মধ্যে থাকা ভারত ভূখণ্ড ছিটমহল নামে পরিচিত ছিল। এখানকার অধিবাসীদের না ছিল কোন পরিচয় পত্র না ছিল কোন নাগরিকত্ব। না ছিল তাদের কোনো অধিকার। ৬৪ বছরের লড়াইয়ের শেষে এই অধিকার তাঁরা পেয়েছিলেন। তাই তাদের কাছে আজকের দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পরিচিত।
এই লড়াইয়ে শামিল দীপ্তিমান সেনগুপ্ত বলেন, প্রতি বছরের মতো এই বছরও সাবেকি ছিটমহলগুলিতে পতাকা উত্তোলন হয়। মধ্যরাতে প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। এবার একই দিনে বকরি ঈদ পড়ায় একটি বাড়তি আনন্দ সবার মধ্যেই। যদিও এই পরিস্থিতিতে বড় জমায়েত করে উৎসব করা সম্ভব নয়। তবুও নিজের নিজের জায়গায় এই দিনটি আনন্দের সঙ্গে পালন করছেন তাঁরা।

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...