Wednesday, June 24, 2026

কলকাতা স্টেশনে চালু হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ, কী কী সুবিধা থাকছে জেনে নিন…

Date:

Share post:

একেবারে ভোল বদলে যাচ্ছে কলকাতা স্টেশনের। চালু হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ। সুসজ্জিত এবং আরামের সমস্ত ব্যবস্থাসম্পন্ন এই লাউঞ্চ যাত্রীদের দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করবে। অতিমারির পরিস্থিতি এবং লকডাউনের মধ্যেও কাজ চলেছে লাউঞ্জের।
একাধিক টার্মিনাল স্টেশনে তৈরি করা হচ্ছে আধুনিক ব্যবস্থা।

জেনে নিন কী কী থাকছে এই অত্যাধুনিক লাউঞ্জে…

১) রিক্লাইনার, ম্যাসেজ চেয়ার।

২) শ্যালন, ফিস স্পা।

৩) মোট ৯টি বেড। ৭ টি রিক্লাইনার চেয়ার। যেখানে আপনার সুবিধা মতো আপনি বসতে বা শুতে পারবেন।

৪) মহিলা ও পুরুষদের জন্যে স্নানের ব্যবস্থা।

৫) বেবি ফিডিং রুম।

৬) ফিস স্পা। যেখানে একসঙ্গে চার জন বসতে পারবেন।

৭) থাকছে শ্যালন। দু’জন সেই শ্যালন ব্যবহার করতে পারবেন।

৮)  মাসাজ চেয়ার।

৯)রেলের কামরার মতো দেখতে ফুড স্টল।

১০)বাচ্ছাদের জন্য গেম পার্লার ।

১১) বড়দের জন্য লাইব্রেরি।

পূর্ব রেলের পরিকল্পনা হল শিয়ালদহ স্টেশনের ওপর থেকে চাপ কমিয়ে দূরপাল্লার ট্রেন চলাচল  পুরোপুরি ভাবে কলকাতা স্টেশন থেকে করা। আর বর্তমানে কলকাতা স্টেশন হল আন্তর্জাতিক স্টেশন। কারণ এখান থেকে বাংলাদেশ যাওয়ার জন্য বন্ধন, মৈত্রী এক্সপ্রেস ছাড়ে। এছাড়া উত্তরবঙ্গ ও উত্তর ভারত যাওয়ার একাধিক ট্রেন এখানে থেকে যাতায়াত করে। তাই যাত্রীদের বিশেষ পরিষেবা দিতে তৈরি হয়েছে এই অত্যাধুনিক লাউঞ্জ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...