Wednesday, April 1, 2026

অক্সিজেনের সব সিলিন্ডার ফাঁকা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা বেহালার সরকারি হাসপাতালে

Date:

Share post:

ফের শিরোনামে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল। এবার সেখানে চিকিৎসক নিগ্রহের জোরালো অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আজ, শনিবার এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিদ্যাসাগর হাসপাতাল চত্বরে। চিকিৎসার গাফিলতির ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিবরামপুরের
সত্তর বছর বয়সী গীতারানি মিত্র। গীতারানির পরিবারের দাবি, সকাল পর্যন্ত বৃদ্ধা ঠিকই ছিলেন। কিন্তু হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। করোনা আতঙ্কে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধাকে। অভিযোগ, ভর্তি করার পর হাসপাতালে লোক দেখানো অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয় তাঁর জন্য। কিন্তু সবকটাই ফাঁকা ছিল।

পরিবারের গুরুতর অভিযোগ, অক্সিজেনের সিলিন্ডার বদলানোর জন্য কোনও আয়া-সিস্টার আসেননি। অতঃপর
বৃদ্ধার মৃত্যু হয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, রোগীর পরিজনেরা হাসপাতালের এক সিনিয়র চিকিৎসক-সহ অন্য স্বাস্থ্যকর্মীদেরও শারীরিক নিগ্রহ করা হয়। এই ঘটনায় গুরুতর আহত হন ডাঃ নীলাদ্রি সাহা। পরে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেহালা পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী। প্রকৃত সত্য যাচাইয়ে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...