Monday, June 1, 2026

সংক্রমণ সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ রাজ্য স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

কোভিড-১৯ এ সংক্রমণ সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আক্রান্ত রোগীর সাতদিন পর যদি পরবর্তী তিনদিন জ্বর বা কোনও উপসর্গ না থাকে, তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে।সার্টিফিকেট-সহই এই ছুটি দেওয়া হবে। এরপর সাতদিন হোম আইসোলেশনে থাকতে হবে তাঁকে। তারপর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।
আইসিএমআরের গাইডলাইন মেনে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ।
এছাড়া রাজ্য সরকার কোমর্বিডিটি-সহ কোরোনা রোগীদের চিকিৎসা, সেরে যাওয়ার পর ওষুধের ব্যবহার এবং সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েও নতুন গাইডলাইন প্রকাশ করেছে।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন প্রোটোকল বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কী কী পরিষেবা মিলবে। করোনভাইরাস রোগীদের চিকিৎসায় কোনও প্রকারভেদ রাখা যাবে না। এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, করোনা চিকিৎসার জন্য ওষুধের ব্যবহার সম্পর্কে নির্দেশিকাও।

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...