Tuesday, June 23, 2026

স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ফোনে অনলাইন ক্লাসের ব্যবস্থা রাজ্যের  

Date:

Share post:

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘বাংলার শিক্ষা দূরভাষে’ কর্মসূচি।
স্মার্টফোন বা দ্রুত ইন্টারনেট সংযোগের দরকার নেই। ‘বাংলার শিক্ষা দূরভাষে’ কর্মসূচিতে সারা রাজ্যে সাধারণ ফোনেই পড়ানো শুরু হচ্ছে ৪ অগস্ট।
সব পড়ুয়াদের কথা মনে রেখেই এই নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । স্মার্টফোন না থাকলেও এখন আর চিন্তা করতে হবে না পড়ুয়াদের । সাধারণ ফোনেই যাতে অনলাইন ক্লাসে অংশ নিতে পারে পড়ুয়ারা সেই ব্যবস্থাই করেছে সরকার ।
পড়তে গিয়ে কোথাও হোঁচট খেলে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে পড়ুয়াদের। সেখানেই পড়ুয়ারা সরাসরি পেয়ে যাবে শিক্ষকদের। প্রকল্পটি শুরু হচ্ছে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মাধ্যমে । শুরুতে তারা এই পরিষেবা পাবে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এবং বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
আসলে লকডাউন চলাকালীন অনলাইন-পাঠ শুরু হলেও প্রত্যন্ত এলাকায় দুর্বল নেট সংযোগের জন্য এবং সব পড়ুয়ার কাছে স্মার্টফোন না-থাকায় এই শিক্ষণ সর্বজনীন হচ্ছে না বলে অভিযোগ। সেই জন্যই ‘বাংলার শিক্ষা দূরভাষে’ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, বাংলা ছাড়াও হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি এবং ইংরেজি ভাষায় পড়ুয়ারা প্রশ্ন করতে পারবে। টোল ফ্রি নম্বরে ফোন করলে জানতে চাওয়া হবে, পড়ুয়া কোন ভাষায় প্রশ্ন করতে চায়। সেই অনুযায়ী নম্বর টিপলে জানতে চাওয়া হবে, সে কোন বিষয়ে প্রশ্ন করবে। বিষয় জানালে সেই অনুযায়ী একটি নম্বরে ডায়াল করতে বলা হবে। পড়ুয়া সেই নম্বরে ডায়াল করলেই শিক্ষককে ফোনে পেয়ে যাবে। পড়ুয়া প্রশ্ন করলে শিক্ষক উত্তর দেবেন।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...