Thursday, June 4, 2026

দূরপাল্লার বাসে এবার চালু হল থার্মাল স্ক্রিনিং

Date:

Share post:

দূরপাল্লার বাসে এবার চালু হল থার্মাল স্ক্রিনিং । বিশেষ করে উত্তরবঙ্গ গামী যে সমস্ত বাস চলাচল করছে সেগুলিতে বাধ্যতামূলক করা হয়েছে এই থারমাল চেকিং। সংক্রমণ ঠেকাতে এবার এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসে যাত্রীদের ওঠার আগে তাই থার্মাল স্ক্রিনিং করা হবে।

জানা গিয়েছে, দিন কয়েক আগে দুর্গাপুরের এক ব্যক্তি বাসে সফর করেন। তিনি ভাইরাস আক্রান্ত ছিলেন। ওই যাত্রীই অভিযোগ তোলেন, তিনি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে কলকাতা থেকে ফিরেছেন। কিন্তু তাঁর কোনরকম চেকিং হয়নি। অতিমারির  সময় বাস কতটা সুরক্ষিত যাত্রীদের জন্য এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি । যদিও রিপোর্ট পজিটিভ হবার পরেও তিনি কেন বাসে যাতায়াত করেছেন সে নিয়েও উঠেছে প্রশ্ন । কিন্তু সাধারণ যাত্রীদের সুরক্ষার কথা ভেবে এবার থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা চালু করা হচ্ছে।

এই প্রসঙ্গে পরিবহণ নিগম জানিয়েছে, প্রায় ৩৫০০ বাস চলে। তাই প্রতি বাস পিছু থার্মাল স্ক্যানার বা গান দেওয়া সম্ভব নয়। তবে যতটা সম্ভব তারা চেষ্টা করেন। এরকমই পরিস্থিতিতে কলকাতা থেকে ছেড়ে যাওয়া দুরপাল্লার বাসে যাত্রীদের থার্মাল গান দিয়ে চেকিং শুরু করা হল। ইতিমধ্যেই এসপ্ল্যানেড ডিপোতে কর্মরত যারা তাঁদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া  হচ্ছে। বাস ছাড়ার ৩০ মিনিট আগে যাত্রীদের বাসে তোলা হচ্ছে। তার আগে বাস পুরোপুরি স্যানিটাইজ করা হচ্ছে। কন্ডাক্টর বা ডিপো কর্মীরা স্ক্যান করছেন।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...