Monday, May 11, 2026

মহাদেশের সেরা ফুটবলার সুনীল! কীভাবে জানেন?

Date:

Share post:

কে বলে ভারত ফুটবলে পিছিয়ে? বিশ্ব বা এশিয়ার দেশগুলোর সঙ্গে সেরা টুর্নামেন্টে পেরে না উঠলেও ভারত অধিনায়ক সুনীল ছেত্রী তকমা পেয়ে গেলেন এএফসি এশিয়ান কাপ ২০১৯-এর ফেভারিট ফুটবলার হিসেবে। উজবেকিস্তানের এল্ডর শোমুরদোভকে ৫১-৪৯ ভোটে হারিয়ে ফেভারিট তকমা পেয়েছেন সুনীল।

মাত্র ১৯ দিনে ৫ লাখ ৬১ হাজার ৮৫৬টি ভোট পেয়েছেন সুনীল। ফ্যানদের ভোটে ভারতের প্রিয় অধিনায়ক তিনি। কিন্তু সেই সুনীলকে যে গোটা এশিয়াজুড়ে এত ফুটবলপ্রেমী পছন্দ করেন সেটা কে জানত! এশিয়ান ফুটবল কনফেডারেশন এদিন টুইট করে সুনীলের সেরা হওয়ার সুখবরটি জানিয়েছে।

উল্লেখ্য, গত মরশুমে এশিয়ান কাপের গ্রুপ পর্বে দুটি গোল করেছিলেন ৩৫ বছর বয়সী সুনীল। থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুনীলের গোলে ভারত ৪-১ ব্যবধানে ম্যাচ জিতেছিল।

ভারতীয় দলের নীল জার্সিতে ১১৫টি ম্যাচে ৭২টি গোল। সুনীল এখনও পর্যন্ত ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এমনকী জাতীয় দলের হয়ে সব থেকে বেশি ম্যাচও খেলেছেন তিনি।

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...