Wednesday, May 13, 2026

তাস খেলায় গন্ডগোল: মাছ ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে খুন করল যুবক, গ্রেফতার

Date:

Share post:

তাস খেলাকে কেন্দ্র করে বাধে গন্ডগোল। আর তার জেরেই গলায় ফাঁস দিয়ে এক মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। বাগুইআটির ঘটনা। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে , মৃতের নাম স্বপন রাজবংশী। খুনের ঘটনায় মূল অভিযুক্তের নাম ছোটকা। আজ সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন স্বপন রাজবংশী। পেশায় মাছ বিক্রেতা ৫২ বছরের স্বপন রাজবংশী বাড়ির কাছেই পল্লী উন্নয়ন ক্লাবের সামনে রবিবার সন্ধ্যায় তাস খেলছিলেন। তখনই বাধে গন্ডগোল। বচসা হাতাহাতিতে পরিণত হয়।

অভিযোগ, বচসার সময়ই ছোটকা নামে ওই যুবক স্বপন রাজবংশীকে মারধর করে। তারপর তাঁর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে। স্বপন রাজবংশীকে দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের সামনেও শুরু হয় বিক্ষোভ । দমদম থানার পুলিশ এসে তা সামাল দেয়। মৃতের পরিবারের অভিযোগ, স্বপন রাজবংশীর সঙ্গে কারোও কোনও শত্রুতা ছিল না। হয়ত টাকার জন্যই তাঁকে খুন করেছে অভিযুক্ত।  খুনের ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...