Friday, March 20, 2026

৫১ বছর ধরে সংগ্রহ করেছেন জল ও মাটি! অযোধ্যা পৌঁছলেন দুই ভাই

Date:

Share post:

জল সংগ্রহ করতে ছুটে গিয়েছেন এই নদী থেকে ওই নদী। শুধুমাত্র জল ও মাটি সংগ্রহ করতে পৌঁছে গিয়েছেন শ্রীলংকাতেও। ৭০ ঊর্ধ্ব দুই ভাইয়ের সংগ্রহ করা সেই জল ও মাটি রাম মন্দিরের ভূমি পুজোর কাজে লাগানো হবে। ইতিমধ্যেই তাঁরা জল ও মাটি নিয়ে পৌঁছেছেন অযোধ্যায়।

দুই ভাইয়ের নাম রাধেশ্যাম পাণ্ডে এবং শব্দ বৈজ্ঞানিক মহাকবি ত্রিফলা। ১৯৬৮ সাল থেকে এই সংগ্রহ শুরু করেন তাঁরা। জল সংগ্রহ করার পাশাপাশি শ্রীলঙ্কার ১৬টি অঞ্চল থেকে মাটিও সংগ্রহ করেছেন তাঁরা। ১৫১ নদীর জল আছে ওই দুই ভাইয়ের কাছে।

রাধেশ্যাম পাণ্ডে সংবাদসংস্থকে জানিয়েছেন, “১৯৬৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত কখনও হেঁটে, কখনও সাইকেলে, মোটর সাইকেলে, ট্রেনে, প্লেনে করে বিভিন্ন জায়গায় ঘুরে জল ও মাটি সংগ্রহ করেছি। আমাদের স্বপ্ন ছিল যেদিনই অযোধ্যা রাম মন্দির তৈরি হবে সেদিন ওই জল মাটি পৌছে দেব। সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।”

আজ সোমবার থেকে শুরু হচ্ছে ভূমি পূজার উৎসব। বুধবার ৫ অগাস্ট ভূমি পুজো হবে। ভূমি পুজোর প্রস্তুতি তুঙ্গে অযোধ্যায়। সংশ্লিষ্ট অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভাগবত সহ একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...