Saturday, May 9, 2026

মাঝ আকাশে ফের উত্তেজনা, মুখোমুখি আমেরিকা ও রাশিয়ার যুদ্ধবিমান

Date:

Share post:

ফের মাঝ আকাশে মুখোমুখি আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধবিমান। যার জেরে তৈরি হয়েছে উত্তেজনা। আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আকাশ সীমা পেরিয়ে দুটি মার্কিন বিমান রাশিয়া ঢোকার চেষ্টা করে। সেই সময় বাধা দেয় রাশিয়ার যুদ্ধবিমান। গোটা ঘটনায় ক্ষুব্ধ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। মার্কিন এয়ারফোর্সকে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত ৭ দিনে ৪ বার মার্কিন বিমান রাশিয়া ঢোকার চেষ্টা করে। যদিও এই অভিযোগ মানতে চায়নি আমেরিকা। তাদের পাল্টা অভিযোগ মার্কিন বিমানের দিকে ধেয়ে আসে রাশিয়ার বিমান।

আমেরিকার দু’টি গোয়েন্দা বিমানের একটি আরসি-১৩৫ মডেল, অন্যটি পি-৮ পজিডোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রেডারে ধরা পড়ে রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করছে একটি মার্কিন গোয়েন্দা বিমান। ওই দুই বিমানকে বাধা দিতেই ছুটে যায় যুদ্ধবিমান। একটি সুখোই-২৭ যুদ্ধবিমানও পাঠানো হয়। এই কাজ আমেরিকা আবার করলে রাশিয়া তাদের ক্ষমতা দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...