Saturday, May 30, 2026

রাজধর্ম পালন করুন প্রধানমন্ত্রী, কণাদ দাশগুপ্তর কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

এবার রাজধর্ম পালন করুন প্রধানমন্ত্রী !

রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে জানিয়েছিলেন, ‘‘আমি করোনা-আক্রান্ত৷ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি।’’ একইসঙ্গে তাঁর সতীর্থদের
অনুরোধ করেছেন, গত কয়েক দিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন ১৫ দিনের আইসোলেশনে যান।”
অমিত শাহ গত কয়েক দিনে যাঁদের সঙ্গে দেখা করেছিলেন, বৈঠক করেছিলেন তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ সুতরাং শাহের এই বার্তা নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রীর উপরও বর্তায়৷ সেক্ষেত্রে কী করবেন প্রধানমন্ত্রী ? দেশের প্রধানমন্ত্রী হিসাবে করোনা-প্রোটোকল মেনে চলতে তিনি কি বাধ্য নন ?
স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থ পরামর্শ দিয়েছেন৷ শাহ এই পরামর্শ প্রধানমন্ত্রীকেও দিয়েছেন৷ কারন, গত ২৯ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শাহের সঙ্গেই হাজির ছিলেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, নির্মলা সীতারামনরা৷ এনারা আইসোলেশনে যাবেন না কেন ?

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ৷ এই মহামারি থেকে কার্যত হাত তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ পুরোটাই ভাগ্যের হাতে এখন ছাড়া হয়েছে৷ এই পরিস্থিতিতে
নরেন্দ্র মোদির উচিত নাগরিক-স্বাস্থ্যকে আরও বিপজ্জনক না করে এই মুহুর্তেই আইসোলেশনে যাওয়া৷

আইসোলেশনে না যাওয়ার কোনও কৌশল খুঁজে বার করে আগামী বুধবার দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে অযোধ্যায় রামমন্দিরের নির্মাণকাজের সূচনায় প্রধানমন্ত্রী যদি হাজির থাকেন, তাহলে সেই কাজ কতদূর সঠিক হবে, তা ভাবতে বসুক কেন্দ্রের শাসক দল৷ মহামারি প্রতিরোধ আইন তাতে লঙ্ঘিত হচ্ছে কি’না, তা দেখুন দেশের আইনজ্ঞরা৷
এতদিন কেন্দ্রীয় সরকার পরামর্শ দিয়ে এসেছে যে, করোনা-আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পর্শে যাঁরা গত তিন-চার দিনে এসেছেন, তাঁদের প্রত্যেকের আইসোলেশনে থাকা উচিত।

আজ রাজধর্ম প্রদর্শন করার মুখোমুখি দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী ৷ গোটা দেশের নজর আজ তাঁর দিকেই৷ সবাই জানতে চাইছেন, প্রধানমন্ত্রীর কাছে অগ্রাধিকার কোনটা ? নিয়ম মেনে তিনি আইসোলেশনে যান? না’কি, নিয়ম লঙ্ঘন করে প্রধানমন্ত্রী পাড়ি দেবেন অযোধ্যা?এমনিতেই দেশজুড়ে চেপে বসা করোনা-আতঙ্কের মাঝে রামমন্দিরের ভূমিপুজো করা কতদূর সঠিক হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার উপর এবার সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাজির থাকাটা বিতর্ক যে সহস্রগুণ বৃদ্ধি করবে, তা বলাই বাহুল্য৷

প্রধানমন্ত্রীর কাছে এখন দেশবাসীর একটাই আর্জি, “রাজধর্ম পালন করুন”৷

____,

Related articles

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...