Saturday, May 16, 2026

সুশান্তের মৃতদেহ নামানোর পর থেকেই আসছে হুমকি ফোন, দাবি অ্যাম্বুল্যান্স চালকের

Date:

Share post:

সুশান্ত  সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অনেককেই জেরা করেছে পুলিশ। উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য। এ বার মুখ খুললেন অ্যাম্বুল্যান্সের চালক । যিনি ১৪ জুন, সুশান্তের মরদেহ বহন করেছিলেন । অক্ষয় ভান্ডগর নামের ওই চালক সম্প্রতি জানিয়েছেন, ওই দিনের পর থেকেই তাঁর ফোনে বারবার হুমকি ফোন আসছে।

কে বা কারা তাঁকে হুমকি দিচ্ছেন, তা জানা নেই কিন্তু একটি আর্ন্তর্জাতিক নম্বর থেকে ক্রমাগত ফোন করা হচ্ছে তাঁকে। ওই নম্বর থেকেই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করলেন অ্যাম্বুল্যান্সের চালক । একটি সাক্ষাৎকারে সম্প্রতি মুখ খোলেন অক্ষয় ভান্ডগর। যেখানে তিনি দাবি করেন, সুশান্তের মৃতদেহ বহনের জন্য মুম্বই পুলিশের তরফে ফোন করা হয় তাঁকে। পুলিশের ফোন পেয়ে এসএসআরের মৃতেদহ বহন করেন নিজের অ্যাম্বুল্যান্স
করে। ওই ঘটনার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া শুরু হয়। কেউ বা কারা তাঁকে ফোন করে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। আর্ন্তর্জাতিক নম্বর থেকে কে বা কারা তাঁকে ফোন করে হুমকি দিতে শুরু করেন, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। কিন্তু ওই ফোন পাওয়ার পর থেকেই তিনি ভয়ে রয়েছেন বলে দাবি করেন অ্যাম্বুল্যান্সের চালক অক্ষয় ভান্ডগর।

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...