Sunday, April 26, 2026

পজিটিভ এবার সেলিমও, ভর্তি হলেন হাসপাতালে

Date:

Share post:

একের পর এক সিপিএম নেতারা করোনায় আক্রান্ত হচ্ছেন। শ্যামল চক্রবর্তী, ফুয়াদ হালিম, অনাদি সাহুর পর এবার দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। দিন চারেক আগে জ্বর, সর্দি হয়েছিল। দিন দুয়েক আগে তাঁর সোয়াব টেস্ট হয়। আজ, সকালে তাঁর রিপোর্ট আসে। পজিটিভ রিপোর্ট। ভর্তি হয়েছেন বাইপাসের মেডিকা হাসপাতালে। দেখা হচ্ছে সিপিএম নেতা শেষ কয়েকদিনে কাদের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের কোয়ারান্টাইনে যেতে হবে। অন্যদিকে ফুয়াদ হালিম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...