Sunday, June 21, 2026

আত্মহত্যার আগে গুগলে কী খুঁজেছিলেন সুশান্ত? প্রকাশ্যে তথ্য

Date:

Share post:

গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার ল্যাপটপ এবং মোবাইল পরীক্ষা করেছে পুলিশ। তাতে উঠে এসেছে আত্মহত্যার আগে নিজের নাম গুগলের খুঁজে দেখেন একাধিকবার। নিজের নামের পাশাপাশি প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের নামও খুঁজে দেখেন সুশান্ত। একইসঙ্গে গুগলে খুঁজে দেখেন মানসিক অবসাদ সংক্রান্ত বিভিন্ন লেখা।

অভিনেতার মৃত্যুর তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। তদন্তের স্বার্থেই অভিনেতার মোবাইল, ল্যাপটপ সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। অভিনেতার মৃত্যুর ৬ আগে আত্মহত্যা করেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। সংবাদমাধ্যমকে অভিনেতার চিকিৎসক জানিয়েছেন বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন সুশান্ত। ইতিমধ্যেই অভিনেতার চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। তা নিয়ে মুম্বই পুলিশ এবং বিহার পুলিশের মধ্যে টানাপোড়েন অব্যাহত।

Related articles

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...