Friday, May 22, 2026

বারবার জায়গা বদল রিয়ার, সুশান্ত রহস্য ঢাকতে রিয়াকে মুম্বই পুলিশ গ্রেফতার করতে চায়

Date:

Share post:

পাটনা পুলিশের সিটের ব্রেক থ্রু। গা ঢাকা দিয়ে থাকা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর সন্ধান পাওয়া গেল। কিন্তু সন্ধান পেলেও তাকে জালে নেওয়া সম্ভব হচ্ছে না। কেন? কারণ, রিয়া রয়েছে মুম্বই পুলিশের ঠিক করে দেওয়া জায়গায়তেই। বারবার জায়গা পরিবর্তন করছে। বিহার পুলিশ তদন্তভারের দায়িত্ব নেওয়ার পর রিয়া কম করে চারবার জায়গা বদল করেছে। অজানা জায়গা থেকে ভিডিও ছাড়ার পরিকল্পনাও মুম্বই পুলিশের। মুম্বই পুলিশের বাছাই করা ফ্ল্যাটগুলিতেই সে থাকছে। বিহার পুলিশের কাছে খবর রিয়াকে এর মাঝে একবার পুনের একটি জায়গাতেও রাখা হয়েছিল। মূল কারণ রিয়া আশঙ্কা করছে, যে কোনও সময়ে তাকে গ্রেফতার করবে বিহার পুলিশ।

মুম্বই পুলিশ, বিগত ৫০ দিনে যে কোনও তদন্তই করেনি, তা নিশ্চিতভাবে জানেন কর্তারা। রিয়ার সৌজন্যেই তারা এই তদন্তকে শ্লথগতি করে দিয়ে সময়ের সাথে সাথে ফাইল হিমঘরে পাঠাতে চাইছে। কিন্তু বিহার মুখ্যমন্ত্রীসহ বিরোধী রাজনীতিকরা এই মামলায় নিজেদের মত প্রকাশ করতে থাকায় মামলা ক্রমশ হাতের বাইরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে তদন্তকারী আইপিএস অফিসারকে রাতে গেস্ট হাউস থেকে তুলে নিয়ে গিয়ে কোয়ারান্টাইনে পাঠানোর ঘটনায় নিজেরাই প্রমাণ করে দিয়েছে, ডাল মে কুছ কালা তো হ্যায়।
এই পরিস্থিতিতে রিয়াকে গ্রেফতারির হাত থেকে বাঁচানো কার্যত মুশকিল। বিহার পুলিশের হেফাজতে গিয়ে মৃত্যু রহস্যের পর্দা যাতে না ওঠে সেই কারণে মুম্বই পুলিশ দ্রুত রিয়াকে গ্রেফতার করতে চাইছে। এই আশঙ্কা করে বিহার পুলিশের ডিজিপি বলেছেন, রিয়াকে যেখানেই রাখা হোক, প্রয়োজনে তাকে মাটি খুঁড়ে তুলে নিয়ে আসব। রিয়ার গ্রেফতার যে নীতীশ কুমারের পুলিশের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দেখার বিষয় কে আগে রিয়াকে গ্রেফতার করে!

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...