Sunday, June 14, 2026

মেরে ঝুলিয়ে দেওয়া হয় সুশান্তকে! ডাক্তারের ভার্চুয়াল অটোপ্সিতে ঘুম ছুটেছে মুম্বই পুলিশের

Date:

Share post:

মুম্বই জুড়ে একটি ভিডিও ভাইরাল। যা নিয়ে বিড়ম্বনায় মুম্বই পুলিশ ভিডিওটি এক ডাক্তারের।নাম মীনাক্ষী মিশ্র। প্রতিরক্ষা মন্ত্রকের হাসপাতালের তিনি ডারমাটোলজিস্ট। সুশান্ত সিং রাজপুতের বডির তিনি ভার্চুয়াল অটোপ্সি করেছেন। আর তার রিপোর্ট ছেড়েছেন একটি ভিডিওতে। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, সুশান্তের মৃত্যু মোটেই আত্মহত্যা নয়, এটা পরিষ্কার একটি খুন। মুম্বই পুলিশ অন্য কাউকে বোকা বানাক, ডাক্তারদের কেন ‘বুদ্ধু’ ভাবতে শুরু করেছে?

মীনাক্ষীর দেওয়া যুক্তিগুলো ঘাঁটলে সাধারণ মানুষও তাঁকে সমর্থন করবেন…

১. কেউ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলে তার চোখ বাইরে বেরিয়ে আসবে, জিভও বেরিয়ে আসবে। এটাই বলছে বিজ্ঞান। কিন্তু সুশান্তের ক্ষেত্রে মোটেই তা দেখা যায়নি। তার একটি চোখের একদিক হাল্কাভাবে খোলা ছিল।

২. সুশান্তর বাঁদিকেএ ভ্রূর উপর সজোরে ঘুষি মারার চিহ্ন রয়েছে। এমনকী ঠোঁটের কাছে রস গড়িয়ে পড়েছে। সুইসাইড করলে এগুলো কীভাবে সম্ভব? এটা বোকা বানানোর খেলা চলছে। তাছাড়া যে দড়ি গলায় লাগানো ছিল, ঘাড়ের কাছে ফাঁস ছিল। আর সেই ফাঁসের চিহ্ন পেন দিয়ে আঁকা ছিল সুশান্তের ঘাড়ের কাছে। কেন? কে করল? আত্মহত্যা করতে যাওয়া কোনও মানুষের পক্ষে এটা সম্ভব নয়।

৩. ফাঁসের দাগ হয়েছিল মারধরের কারণেই। কেউ একজন সর্বশক্তি দিয়ে সুশান্তকে।মেরেছিল। যে কারণে সুশান্তের বাঁদিকে ঘাড়ের কাছে ট্রমার পরিস্থিতি তৈরি হয়। মীনাক্ষীর সাফ কথা, খালি চোখেই দেখা যাচ্ছে, সুশান্তকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সুশান্তের শরীর ‘পেল’ ছিল। অর্থাৎ ওকে মারা হয়েছিল কম করে ১৫-১৮ ঘন্টা আগে।

৪. সুশান্তকে মারা হয়েছিল ১৩ তারিখ রাতেই। সকালে জুস চাওয়ার যে ঘটনার কথা শোনা যাচ্ছে, সেটা আসলে একটা মিথ্যার বেড়াজাল। অভিযুক্তরা ঘটনা থেকে নিজেদের বের করে আনতে এসব ফন্দি করছে। ফন্দি। সুশান্তকে এতটাই মর্মান্তিকভাবে মারা হয়েছিল যে তার দুটো হাঁটুই ভাঙা ছিল।

৪. মুম্বই পুলিশের কাছে সুশান্তের দড়িতে ঝুলে থাকার কোনও ছবি নেই। সেই কারণে অনেকেই বিশ্বাস করতে নারাজ এটি আত্মহত্যা। তাঁর যুক্তি মুম্বই পুলিশ আত্মহত্যার তত্ত্ব, বিদেশ থেকে ধার করে এনেও বিশ্বাস করাতে পারবে না।

৫. তথ্য লুকোনোর কারণে মুম্বই পুলিশের শাস্তি হওয়া উচিত। আত্মহত্যার ঘটনা, বিশেষত গলায় ফাঁস দিয়ে মৃত্যুর হলে তাকে দড়ি খুলে নামানোর দায়িত্ব ফরেন্সিক এক্সপার্টদের, পুলিশের নয়। যা পুলিশ করে গর্হিত অপরাধের কাজ করেছে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...