Monday, March 16, 2026

হোম আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কেন জানেন?

Date:

Share post:

নিজে করোনা নেগেটিভ। তবু এক সপ্তাহের জন্য হোম আইসোলেশনে গিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কারণ , তাঁর পরিবারের ২ সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । তাই কোনও ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত।


ত্রিপুরার মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কিন্তু যাবতীয় নির্দেশিকা মেনে আগামী ৭ দিন আইসোলেশনে থাকবেন তিনি। এই ৭ দিন বাড়ি থেকেই অফিসের কাজকর্ম সামলাবেন।
আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিপ্লব দেব ছাড়া থাকেন তাঁর মা মীনা, স্ত্রী নীতি ও ২ সন্তান।
এর আগে বিজেপি বিধায়ক রামপদ জামাতিয়া ও বিজেপির সহযোগী দল ইনডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার করোনা ধরা পড়ে। জামাতিয়াকে কিছুদিন আগে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ত্রিপুরায় এখনও পর্যন্ত ৫,৩৯২ জন করোনা পজিটিভ, এঁদের মধ্যে ৩,৬৭৫ জন সেরে উঠেছেন। ২৮ জন করোনায় মারা গিয়েছেন।
বিপ্লব দেব সোমবার ট্যুইট করে জানিয়েছিলেন, কোভিডের নিয়ম মেনেই তিনি সুরক্ষামূলক পদক্ষেপ করেছেন। নিজেও বাড়িতে রয়েছেন। কোভিড আক্রান্ত পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...