Tuesday, May 19, 2026

আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি গেরুয়া সতর্কতা

Date:

Share post:

উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কার খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির সম্ভাবনা। তাই হলুদ সতর্কতার পর এবার জারি গেরুয়া সর্তকতা। জারি করল আলিপুর আওয়া দফতর। আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। সতর্কতামূলক কারণে আলিপুর হাওয়া অফিস “স্পেশাল ওয়েদার বুলেটিন’ প্রকাশ করলো।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কলকাতা প্রায় সব জেলাতই আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে কলকাতা এবং সুন্দরবনের বহু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। দিঘায় জলোচ্ছ্বাস হচ্ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

এদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত এখনও পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে। আলিপুরে ১৭.২ মিলিমিটার ও দমদমে ৪৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...