Sunday, June 14, 2026

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে রামের ছবি প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল

Date:

Share post:

বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। সেই সময় মার্কিন মুলুকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কিছু বিলবোর্ডে রামের ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ধর্মীয় ভাবাবেগে প্রভাব পড়বে বলে সরব হয় একাংশ। আর তাই ছবি প্রদর্শনের পরিকল্পনা বাতিল করা হয়েছে।

আমেরিকার কয়েকটি ধর্মীয় সংগঠন জানিয়েছে, টাইমস স্কোয়ারে Nasdaq-এর ডিজিটাল বিজ্ঞাপনের দায়িত্বে থাকা একটি সংস্থা বিলবোর্ডে রামের ছবি প্রদর্শনের পরিকল্পনা করেছিল৷ কিন্তু এই প্রদর্শনী ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে৷ এই নিয়ে পিটিশনও দাখিল করে বেশ কিছু ধর্মীয় সংগঠন। এরপরই মার্কিন মুলুকের ওই বিজ্ঞাপন সংস্থা ছবি প্রদর্শনের সিদ্ধান্ত আপাতত বাতিল করেছে।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...