Tuesday, May 19, 2026

শঙ্কর দলুইয়ের মুখে ‘জয় শ্রীরাম’, জল্পনা ঘাটালে

Date:

Share post:

‘জয় শ্রীরাম’ বিজেপির স্লোগান নয়। এটা সমগ্র হিন্দুদের স্লোগান- দাবি ঘাটালেরই তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। ঘটনার সূত্রপাত সোমবার, রাখির বন্ধনের দিন। বিকেলে ঘাটালের রাস্তায় বিজেপির কর্মী-সমর্থকরা দলের পতাকা নিয়ে রাখি বাঁধছিলেন। সঙ্গে জয় শ্রীরাম স্লোগান। শঙ্কর দলুইয়ের অভিযোগ, তাঁকে দেখে আরও বেশি করে স্লোগান দিচ্ছিলেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। রাখির দিনে জয় শ্রীরাম কেন? তৃণমূল বিধায়ক প্রশ্ন করায়, বিজেপি সমর্থকরা আরও জোরে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। তখন শঙ্কর দলুইও পালটা জয় শ্রীরাম স্লোগান দেন।

তবে, তৃণমূল বিধায়কের এই ব্যাখ্যা মানতে নারাজ অনেকেই। কারণ, সোমবারই ঘাটালের কৃষি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির চেয়ারম্যান পদ থেকে শঙ্কর দলুইকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরই তাঁর গলায় জয় শ্রীরাম স্লোগান শুনে দুইয়ে দুইয়ে চার করা হচ্ছে।
শঙ্কর দলুই অবশ্য সব জল্পনা উড়িয়ে জানান, “দিদিই আমার সব। দিদিই আমায় দু’বার বিধায়ক করেছেন। আমি কোথাও যাব না। এসব যারা বলছে তারা কুৎসা রটাতেই এসব করছে। সবটাই উদ্দেশ্যপ্রণোদিত।” তবে বিজেপি নেতৃত্বের মতে এবার সবাইকেই নাকি ‘জয় শ্রীরাম’ বলতে হবে।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...